৪২তম বিসিএস প্রশ্ন সমাধান ব্যাখ্যাসহ দেখে নিন এবং MCQ চর্চা করুন।
বি:দ্র: বর্তমানের সাথে সংগতিপূর্ণ নয় এবং চিত্র আছে এমন প্রশ্ন বাদ দেওয়া হয়েছে।
🛡️ এই কন্টেন্ট কপি করা নিষিদ্ধ। © সর্বস্বত্ব সংরক্ষিত।
📚 আন্তর্জাতিক বিষয়াবলি 13 টি প্রশ্ন
প্রশ্ন 1
আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) চীন
ঘ) ভারত
সঠিক উত্তর: গ
ব্যাখ্যা: আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের প্রাথমিক বিকাশ প্রাচীন চীন সাম্রাজ্যে ঘটে। সুই সাম্রাজ্যের সময় মেধার ভিত্তিতে আমলা নির্বাচনের পদ্ধতি চালু হয়।
প্রশ্ন 2
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
ক) ১৯৯৫ সালে ডেনমার্কে
খ) ১৯৮৪ সালে বেলজিয়ামে
গ) ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
ঘ) ১৯৯৬ সালে হাঙ্গেরিতে
সঠিক উত্তর: গ
ব্যাখ্যা: লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালে শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন 3
গ্রিন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি "The Kyoto Protocol" জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
ক) ১৯৯৭
খ) ১৯৯৯
গ) ২০০৩
ঘ) ২০০৫
সঠিক উত্তর: ক
ব্যাখ্যা: জাপানের কিয়োটোতে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর কিয়োটো প্রটোকল গৃহীত হয়।
প্রশ্ন 4
কোনটি "Bretton Woods Institutions" এর অন্তর্ভুক্ত?
ক) IDB
খ) IMF
গ) WTO
ঘ) ADB
সঠিক উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের Bretton Woods শহরে অনুষ্ঠিত সম্মেলনে IMF ও IBRD (বর্তমানে World Bank-এর অংশ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশ্ন 5
কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?
ক) ২০০০ সালে
খ) ২০০১ সালে
গ) ২০০৩ সালে
ঘ) ২০০৫ সালে
সঠিক উত্তর: ক
ব্যাখ্যা: কার্টাগেনা প্রটোকল জৈব নিরাপত্তাবিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি, যা ২০০০ সালে গৃহীত হয় এবং ২০০৩ সালে কার্যকর হয়।
প্রশ্ন 6
WIPO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক) জেনেভা
খ) রোম
গ) নিউইয়র্ক
ঘ) ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর: ক
ব্যাখ্যা: WIPO (World Intellectual Property Organization)-এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
প্রশ্ন 7
Global Vaccine Summit অনুষ্ঠিত হয়—
ক) ৫ মে ২০২০
খ) ৪ জুন ২০২০
গ) ৬ জুলাই ২০২০
ঘ) ৮ আগস্ট ২০২০
সঠিক উত্তর: খ
ব্যাখ্যা: Global Vaccine Summit ২০২০ সালের ৪ জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়।
প্রশ্ন 8
Sustainable Development Goals (SDG) কয়টি?
ক) ১৩টি
খ) ১৫টি
গ) ১৭টি
ঘ) ৩১টি
সঠিক উত্তর: গ
ব্যাখ্যা: ২৫ সেপ্টেম্বর ২০১৫ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০/১ রেজুলেশনের মাধ্যমে SDG অনুমোদিত হয়। এতে ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।
প্রশ্ন 9
১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?
ক) চট্টগ্রাম
খ) কলকাতা
গ) লন্ডন
ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর: ঘ
ব্যাখ্যা: ১ আগস্ট ১৯৭১ নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে The Concert for Bangladesh অনুষ্ঠিত হয়। জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর এর আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রশ্ন 10
D-8 Organization for Economic Cooperation বা D-8-এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক) আবুজা
খ) ঢাকা
গ) তেহরান
ঘ) ইস্তাম্বুল
সঠিক উত্তর: খ
ব্যাখ্যা: D-8 হলো মুসলিম উন্নয়নশীল দেশগুলোর একটি অর্থনৈতিক জোট, যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইস্তাম্বুলে।
প্রশ্ন 11
মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়—
ক) ২ মার্চ ২০২০
খ) ২৫ জানুয়ারি ২০২০
গ) ৩০ এপ্রিল ২০২০
ঘ) ২৯ ফেব্রুয়ারি ২০২০
সঠিক উত্তর: ঘ
ব্যাখ্যা: ২৯ ফেব্রুয়ারি ২০২০ কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন 12
কোন চুক্তির মাধ্যমে ইউরোপের Thirty Years’ War-এর সমাপ্তি ঘটে?
ক) ভারসাই চুক্তি, ১৯১৯
খ) ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
গ) প্যারিস চুক্তি, ১৭৮৩
ঘ) লুজান চুক্তি, ১৯২৩
সঠিক উত্তর: খ
ব্যাখ্যা: ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত চলা Thirty Years’ War ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে শেষ হয়।
প্রশ্ন 13
IUCN-এর কাজ হলো বিশ্বব্যাপী—
ক) পানি সম্পদ রক্ষা করা
খ) সন্ত্রাস দমন করা
গ) প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
ঘ) পরিবেশ দূষণ রোধ করা
সঠিক উত্তর: গ
ব্যাখ্যা: IUCN প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য কাজ করে। এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে।
📚 ইংরেজি ভাষা ও সাহিত্য 7 টি প্রশ্ন
প্রশ্ন 14
Liza had given me two:
ক) pair of jean
খ) pairs of jean
গ) pair of jeans
ঘ) pairs of jeans
সঠিক উত্তর: গ
ব্যাখ্যা: Pair শব্দটির singular ও plural আলাদা—one pair, two pairs। তবে jeans-এর সঙ্গে pair of ব্যবহৃত হয়। প্রদত্ত অপশন অনুযায়ী C সঠিক।
প্রশ্ন 15
Giving someone the cold shoulder means—
ক) to torture somebody
খ) to harm someone
গ) to appreciate someone
ঘ) to ignore somebody
সঠিক উত্তর: ঘ
ব্যাখ্যা: কাউকে এড়িয়ে চলা বা উপেক্ষা করা অর্থে এই idiom-টি ব্যবহৃত হয়।
প্রশ্ন 16
Fill in the gap with the correct form of verb: The police ---- informed yesterday:
ক) is
খ) are
গ) was
ঘ) were
সঠিক উত্তর: ঘ
ব্যাখ্যা: Sentence-টি passive form-এ আছে এবং subject The police plural, তাই were হবে।
প্রশ্ন 17
Go and catch the falling star. Here the "falling" is—
ক) an adverb
খ) a preposition
গ) an adjective
ঘ) a verb
সঠিক উত্তর: গ
ব্যাখ্যা: Falling শব্দটি noun star-এর পূর্বে বসে noun-কে modify করায় এটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
প্রশ্ন 18
Complete the sentence: If I were you, I ---- take the money:
ক) shall
খ) will
গ) would
ঘ) may
সঠিক উত্তর: গ
ব্যাখ্যা: Second Conditional-এ if-clause-এ past simple ব্যবহৃত হলে main clause-এ সাধারণত would/could/might ব্যবহৃত হয়।
প্রশ্ন 19
Hasan has read most of the ---- of Shakespeare:
ক) poem
খ) play
গ) drama
ঘ) works
সঠিক উত্তর: ঘ
ব্যাখ্যা: “Most of the” ব্যবহৃত হওয়ায় এখানে plural word works বসবে।
প্রশ্ন 20
Would you please find out Bangladesh ---- the map.
ক) in
খ) on
গ) over
ঘ) at
সঠিক উত্তর: খ
ব্যাখ্যা: ম্যাপে কোনো স্থান খুঁজে বের করার ক্ষেত্রে preposition on ব্যবহৃত হয়।
প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের Telegram চ্যানেলে জয়েন করুন