আজকের লিখিত পরীক্ষা রাত ১০ টায় শুরু হবে এবং ১০ টা ৩০ মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ

Daily Affairs 26 October 2025

Daily Affairs 26 October 2025

Daily Affairs 26 October 2025

প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশের কোন স্কুল ইউনেস্কোর কনফুসিয়াস স্বাক্ষরতা পুরস্কার লাভ করেছে?
উত্তর: সিধুলাই ভাসমান স্কুল।

প্রশ্ন: কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার কোন সংস্থা প্রদান করে?
উত্তর: ইউনেস্কো।

প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সুযোগের সমতা’র কথা ঘোষণা করা হয়েছে?
উত্তর: ১৯ নং অনুচ্ছেদ।

প্রশ্ন: আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি বছরে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে কত?
উত্তর: ২৭.৩৫ বিলিয়ন ডলার।

প্রশ্ন: ডিসিসিআই-এর তথ্য মতে, ঢাকা জেলার মানুষের বর্তমান মাথাপিছু আয় কত?
উত্তর: ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার।

প্রশ্ন: সরকারি কর্মজীবীদের জন্য প্রস্তাবিত ব্যাংকের নাম কী?
উত্তর: সরকারি কর্মচারী ব্যাংক।

প্রশ্ন: লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কবে?
উত্তর: ২৩ মার্চ, ১৯৪০ সালে।

প্রশ্ন: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে প্রথম শহীদের নাম কী?
উত্তর: আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান।

প্রশ্ন: সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সাগরে বৃহত্তম রণতরী (জেরাল্ড আর ফোর্ড) মোতায়েন করেছে, যার ফলে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে?
উত্তর: ক্যারিবীয় সাগরে।

প্রশ্ন: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন কে?
উত্তর: এ. কে. ফজলুল হক।

প্রশ্ন: বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন কে?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক। (জন্ম: ২৬ অক্টোবর, ১৮৭৩)

প্রশ্ন: বিশ্বের শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ কোনটি?
উত্তর: চীন।

প্রশ্ন: বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে আমদানি করা গমের পরিমাণ কত?
উত্তর: ৫৭ হাজার টন। (G2G চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে)

প্রশ্ন: বাংলাদেশে বছরে গড়ে গমের চাহিদা কত?
উত্তর: প্রায় ৮০ লাখ টন। (বাৎসরিক উৎপাদন প্রায় ১১ লাখ টন)

প্রশ্ন: বাংলাদেশের ফ্রিজ শিল্পে আমদানিকৃত যন্ত্রাংশের কত শতাংশ আসে চীন থেকে?
উত্তর: ৭০–৮০ শতাংশ।

প্রশ্ন: পূর্ব তিমুর আসিয়ানের কততম সদস্য রাষ্ট্র হিসেবে যুক্ত হয়েছে?
উত্তর: একাদশ (১১তম)। (যুক্ত হয়: ২৬ অক্টোবর, ২০২৫)

প্রশ্ন: এনবিআরের তথ্যানুযায়ী, চীন থেকে সবচেয়ে বেশি টাকার আমদানি হয় কোন পণ্যটির ক্ষেত্রে?
উত্তর: সুতা। (মূল্য: ৯,৩০৭ কোটি টাকা)

প্রশ্ন: বাংলাদেশের জন্য চীনের শুল্কমুক্ত সুবিধা নীতিটি বাড়ানো হয়েছে কত সাল পর্যন্ত?
উত্তর: ২০২৮ সাল পর্যন্ত।


প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের Telegram চ্যানেলে জয়েন করুন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
🔴Live Exam
✍️
Written Exam