আজকের লিখিত পরীক্ষা রাত ১০ টায় শুরু হবে এবং ১০ টা ৩০ মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ

Daily Affairs 17 October 2025

Daily Affairs 17 October 2025

Daily Affairs 17 October 2025

প্রশ্ন: আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৭ অক্টোবর।

প্রশ্ন: বিতর্কিত ‘স্যার ক্রিক অঞ্চল’ কোন দুটি দেশের সীমানায় অবস্থিত?
উত্তর: ভারত-পাকিস্তান।

প্রশ্ন: সম্প্রতি বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘টি-ডোম’ উন্মোচন করেছে কোন দেশ?
উত্তর: তাইওয়ান।

প্রশ্ন: মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন কে?
উত্তর: কর্নেল মাইকেল র‍্যান্ড্রিয়ানিরিনা।

প্রশ্ন: জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান হয় কবে?
উত্তর: ১৭ অক্টোবর ২০২৫।

প্রশ্ন: ২০২৬ ফুটবল বিশ্বকাপ কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৪৮টি দল।

প্রশ্ন: সর্বশেষ কোন দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট কতটি দল অংশ নেবে?
উত্তর: ২০টি দল।

প্রশ্ন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশ করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স।

প্রশ্ন: শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১০০ তম।

প্রশ্ন: বাংলাদেশের প্রথম ইপিজেডের নাম কী?
উত্তর: চট্টগ্রাম ইপিজেড (১৯৮৩)।

প্রশ্ন: মাথাপিছু জিডিপির আকারে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে কততম?
উত্তর: ৩৫ তম।

প্রশ্ন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে?
উত্তর: মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রশ্ন: বীরউত্তম ক্যাপ্টেন শাহাবুদ্দিন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কোন অপারেশনের সদস্য ছিলেন?
উত্তর: অপারেশন কিলো ফ্লাইট।

প্রশ্ন: RCEP এর পূর্ণরূপ কী?
উত্তর: Regional Comprehensive Economic Partnership।

প্রশ্ন: রেড ক্রস সোসাইটি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কতবার?
উত্তর: তিনবার (১৯১৭, ১৯৪৪, ১৯৬৩)।

প্রশ্ন: United Nations Environment Programme (UNEP)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: নাইরোবি, কেনিয়া।


প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের Telegram চ্যানেলে জয়েন করুন

PDF For Exam
🕓
রুটিন
📊
Dashboard
📝
🔴Live Exam
✍️
Written Exam