Daily Affairs 18 February 2026
প্রশ্ন: হেনলি পাসপোর্ট ইনডেক্সে সবশেষ তালিকায় এক নম্বরে রয়েছে কোন দেশ?
উত্তর: সিঙ্গাপুর।
প্রশ্ন: ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ অংশ নেবে না কোন রাষ্ট্র?
উত্তর: ভ্যাটিকান সিটি।
প্রশ্ন: ভারত থেকে নতুন সাবমেরিন কেবল নির্মাণ করবে কোন প্রতিষ্ঠান?
উত্তর: গুগল।
প্রশ্ন: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কোন দেশ?
উত্তর: ইরান।
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: ভারত।
প্রশ্ন: বর্তমানে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা কে?
উত্তর: ডা. শফিকুর রহমান।
প্রশ্ন: জুলাই সনদে স্বাক্ষরকারী সর্বশেষ রাজনৈতিক দল কোনটি?
উত্তর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রশ্ন: ২০২৬ সালে ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ভারত।
প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদবলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ বাক্য পড়াতে পারেন?
উত্তর: ১৪৮ (২ক)।
প্রশ্ন: ‘State of the Climate Report’ প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করে?
উত্তর: বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)।
প্রশ্ন: বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কততম?
উত্তর: ১১তম।
প্রশ্ন: IUCN (International Union for Conservation of Nature & Natural Resources)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
প্রশ্ন: সংবিধান অনুসারে কত শতাংশ টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগের বিধান রয়েছে?
উত্তর: এক-দশমাংশ।
প্রশ্ন: প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: কালুরঘাট, চট্টগ্রাম।
প্রশ্ন: বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?
উত্তর: ৬টি (সর্বশেষ: টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প)।
প্রশ্ন: ২০২৬ সালে মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ৩ নভেম্বর।
প্রশ্ন: IPCC কোন দুটি সংস্থার যৌথ উদ্যোগে গঠিত হয়?
উত্তর: UNEP ও WMO।