Daily Affairs 17 February 2026
প্রশ্ন: ২০২৬ সালের হেনলি পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৯৩তম (২০২৫ সালে ছিল ৯৫তম)।
প্রশ্ন: ২০২৬ সালের হেনলি পাসপোর্ট সূচকে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?
উত্তর: Singapore (২য়: জাপান ও দক্ষিণ কোরিয়া)।
প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম কবে শুরু হচ্ছে?
উত্তর: ১৭ ফেব্রুয়ারি।
প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারী সংসদ সদস্য নির্বাচিত কতজন?
উত্তর: ৭ জন।
প্রশ্ন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য কে?
উত্তর: অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
প্রশ্ন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল মোহাম্মদ আতাউল গনি (এম এ জি) ওসমানী।
প্রশ্ন: হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে সংযুক্ত করেছে?
উত্তর: পারস্য উপসাগর ও ওমান উপসাগর।
প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন?
উত্তর: তারেক রহমান।
প্রশ্ন: দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে?
উত্তর: তারেক রহমান।
প্রশ্ন: জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন।
প্রশ্ন: বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর: সিরিমাভো বন্দরনায়েকে।
প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান কে?
উত্তর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
প্রশ্ন: পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় ধাপের বৈঠক কবে ও কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?
উত্তর: মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬), সুইজারল্যান্ডের জেনেভায়।
প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
উত্তর: ৩ জন (মন্ত্রী ২ জন; প্রতিমন্ত্রী ১ জন)।
প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভায় স্থান পাওয়া মোট নারী সদস্য কতজন?
উত্তর: ৩ জন (নারী মন্ত্রী ১ জন; নারী প্রতিমন্ত্রী ২ জন)।
প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার মোট সদস্য কতজন?
উত্তর: মন্ত্রী ২৫ জন; প্রতিমন্ত্রী ২৪ জন।
প্রশ্ন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথ গ্রহণ কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬।